CHOICE SELLER CENTRAL
Seller FAQ
নতুন সেলারদের সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নের সহজ উত্তর।
Account charge ৳0 · Pricing · Seller Policy Summary
Account charge: ৳0 — সম্পূর্ণ free
Seller account খোলা, registration এবং account বজায় রাখার জন্য setup fee, monthly fee বা annual account fee নেই। সফল বিক্রয়ের marketplace commission এবং প্রযোজ্য agreed service/delivery charge আলাদা।
কমিশনের বিস্তারিত: Pricing / Marketplace Commission। নিজের confirmed rate দেখুন My Seller Services-এ।
সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্ন
Account খোলা বা পরে monthly charge আছে?
না। Seller registration ও account maintenance সম্পূর্ণ free; setup, monthly বা annual account charge নেই। বিক্রয়ের commission এবং agreed delivery/extra service charge আলাদা।
৩০ দিন পরে কত কমিশন?
আপনার product management ও delivery service অনুযায়ী confirmed rate প্রযোজ্য। বিস্তারিত Pricing / Marketplace Commission। নিজের assigned rate My Seller Services-এ দেখুন।
Approval কতদিনে হবে?
সম্পূর্ণ তথ্য থাকলে সাধারণত ২–৩ কর্মদিবস। অতিরিক্ত verification লাগলে সময় বাড়তে পারে।
কোন documents লাগতে পারে?
Brand/business details, contact ও payment details প্রস্তুত রাখুন। Business/verification প্রয়োজন অনুযায়ী NID, trade licence বা অন্য প্রমাণ চাইতে পারে; যেসব তথ্য optional, form-এ তা অনুসরণ করুন।
কখন টাকা পাব?
Standard settlement cycle হলো ১০ calendar days, সংশ্লিষ্ট order-এর Delivered/Completed date থেকে। Eligible balance তৈরি হলে payment request করা যায়। Verification, return/refund, dispute ও processing-এর কারণে actual release date আলাদা হতে পারে। বিস্তারিত Payment Policy।
আমি নিজের courier ব্যবহার করলে COD-এর টাকা কী হবে?
নিজের courier-এ টাকা collect করলে seller সেটি রাখবেন এবং CHOICE-এর প্রাপ্য commission/charge statement অনুযায়ী reconcile করবেন। একই order amount CHOICE থেকে আবার payout হবে না।
Customer আগে online payment দিলে courier-এ আবার COD দেব?
Product amount payment confirmed থাকলে একই product amount দ্বিতীয়বার collect করবেন না। আদায়যোগ্য delivery charge বা অন্য balance order record অনুযায়ী যাচাই করুন।
CHOICE কি product upload করে দিতে পারে?
CHOICE Product Management বেছে নিলে catalogue, ছবি, price, stock ও variation তথ্য দিন; টিম listing-এ সহায়তা করবে।
আমি কি নিজের পণ্য, দাম ও stock manage করতে পারি?
Self Product Management বেছে নিয়ে seller dashboard থেকে manage করতে পারবেন।
Return বা lost parcel হলে কার খরচ?
Reason, evidence, service agreement ও courier record অনুযায়ী খরচ নির্ধারণ হয়। দায়িত্বের টেবিল দেখুন।
Login ও dashboard কোথায়?
Support-এর সঙ্গে কীভাবে যোগাযোগ করব?
suport@mychoice.bd · +8809658566829। Store name, registered email ও relevant order/reference দিন। Password বা OTP পাঠাবেন না।
